পঞ্চগড়ের আউলিয়া ঘাটে হচ্ছে সেতু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী জানুয়ারির মধ্যে পঞ্চগড়ের আউলিয়ার ঘাটে সেতু নির্মাণ কাজ শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড়ের মাড়েয়া বামনহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘোষণা দেন তিনি। এ সময় নৌকাডুবিতে নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ করেন মন্ত্রী।
রেলপথ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আউলিয়ার ঘাটে সেতু নির্মাণের বিষয়টি অনুমোদন হয়েছে। এখন নকশা তৈরির কাজ চলছে। নকশা শেষ হলে টেন্ডার হবে। আর ডিসেম্বর বা জানুয়ারির শুরুতেই নির্মাণ কাজ শুরু হবে।
এ সময় মন্ত্রী আরও বলেন, মহালয়া উপলক্ষে নদীর ঘাটে অস্বাভাবিক ভিড় ছিল। নদীতে পানিও বেড়ে গিয়েছিল। ঈদের সময় রেল যাত্রীদের ভিড়ের মতো অবস্থা হয়েছিল ওই দিন। মানুষকে সতর্ক করার জন্য সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। পুলিশ বাধা দেওয়ার পরও তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি। মানুষ ভুলে যায়, সময়ের চেয়ে জীবনের দাম অনেক বেশি।
এ সময় তিনি প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ৫০ হাজার টাকা, চাল, ডাল, তেল, চিনিসহ শুকনো খাবার তুলে দেন।
উল্লেখ্য, রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনদের দেওয়া তালিকা অনুসারে এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। মৃতদের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৫ জন, আটোয়ারীর দুজন, ঠাকুরগাঁওয়ের তিনজন, দেবীগঞ্জের ১৮ জন ও পঞ্চগড় সদরের একজন রয়েছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ৩০ জন নারী ও বাকি ২১ জন শিশু।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








